পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী মানি চেঞ্জারদের জন্য জারি করা হয়েছ

Passport endorsement fee

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবেন।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব মানি চেঞ্জার ও অনুমোদিত ডিলারদের কাছে পাঠায়।

সার্কুলারে বলা হয়, জিএফইটি ২০১৮ অনুযায়ী বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করা যাবে। এ সময় যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে এনডোর্সমেন্ট করতে হবে।

এছাড়া মানি চেঞ্জারদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা—এ তথ্য প্রদর্শন করতে হবে। গ্রাহকের কাছ থেকে ফি আদায়ের পর রসিদ প্রদান এবং আদায় করা অর্থের সঠিক রেকর্ড সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

Post a Comment