
চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সাংসদ মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় সাংসদ এরশাদ উল্লাহ বলেন, আমরা সবাই এদেশের সন্তান। কেউ রাজনীতি করি, কেউ সরকারি চাকরি করি। দেশে অতীতের যে আবর্জনা পেয়েছি, সেদিকে তাকালে চলবে না। সে আবর্জনা পরিস্কার করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মদের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ দিতে হবে।
কালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও কাজ শুরু করতে পারে নাই উল্লেখ করে সাংসদ এরশাদ উল্লাহ বলেন, খুব শীঘ্রই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কাজ শুরু করার চেষ্টা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইছাক চৌধুরী, সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাহফুজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, সমাজ সেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হারুন অর রশিদ প্রমূখ।
সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সহযোগিতা কামনা করেন।