আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী
আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ
সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি গ্যাস উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে সংগঠনটি। কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য সমন্বয়ের দাবি জানানো হয়। ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। নির্ধারিত সময় পার হওয়ার পর সন্ধ্যায় নোটিশের মাধ্যমে তা কার্যকর করা হয়।