আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে? তাপমাত্রা বাড়া-কমার সম্ভাবনা, কুয়াশা ও শুষ্ক আবহাওয়া নিয়ে বিস্তারিত পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর।
আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের কোথাও বর্তমানে শৈত্যপ্রবাহ না থাকলেও তাপমাত্রা কমে যাওয়ায় বিভিন্ন জেলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, আবার কিছু সময় প্রায় অপরিবর্তিতও থাকতে পারে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় শীতল ও শুষ্ক পরিস্থিতি বিরাজ করছে। ২৪ ঘণ্টাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বুধবার (২১ জানুয়ারি): আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। শেষরাত ও ভোরে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি): সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আ…