ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার অভিযানের বিকল্প বিবেচনায় যুক্তরাষ্ট্র
ইরানের ওপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার অভিযান ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার অভিযানের বিকল্প বিবেচনায় যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে সামরিক ও গোয়েন্দা পর্যায়ের একাধিক কঠোর পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এসব বিকল্পের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজের বরাতে এই তথ্য জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক বিকল্পের তালিকায় রয়েছে। একই সঙ্গে পেন্টাগনের পক্ষ থেকে সাইবার অভিযান পরিচালনা এবং ইরানি সরকারের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রচারণামূলক কার্যক্রম জোরদারের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। এ ঘোষণাকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত তিন সপ্তাহে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংসতায় ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। বিক্ষোভ, অর্থনৈতিক সংকট এবং ম…