বোয়ালখালীতে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে “যুক্তির যুদ্ধ” বিতর্ক প্রতিযোগিতা
বোয়ালখালীতে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে “যুক্তির যুদ্ধ” বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রামের বোয়ালখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “যুক্তির যুদ্ধ ” বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ। ভাষার মাসে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গত ১৬ ফেব্রুয়ারী এ প্রতিযোগিতা আরম্ভ হয়। এতে উপজেলার প্রায় ৫৪টি স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দুই দলের মধ্যে তীব্র ও উপভোগ্য যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তি, তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ দক্ষতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একইসাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাবলীল পড়া এবং Fluently Reading প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রুমন তালুকদার, কানুনগো পাড়া স্যার …