
সিজেকেএস ক্লাব সমিতির উদ্যেগে সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহনকারী ক্লাবগুলো নিয়ে আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২ মার্চ চট্রগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহ নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিজেকেএস কনফারেন্স রুমে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে এবং দল সমূহের মধ্যে খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম বিতরণ করা হবে ।
উক্ত সভায় অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম।
উল্লেখ্য এ টূর্নামেন্টে অতি সম্প্রতি শেষ হওয়া সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে যারা সি ও ডি ক্যাটাগরীতে রেজিস্টেশন করেছিল কিন্তু ড্রাফট পদ্ধতিতে কোন ক্লাবের পক্ষে অংশগ্রহনের সুযোগ পায়নি সে তালিকা হতে আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহনকারী ২২ টি ক্লাবকে ২ জন করে মোট ৪ জন ক্রিকেটার রেজিষ্ট্রেশন দেওয়া হবে।
এছাড়া সিজেকেএস আয়োজিত সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে নিবন্ধিত খেলোয়াড় হতে ১২ জন এবং চটট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা যারা বিসিবি আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এ অংশগ্রহন করেছে বা ট্রায়ালে ছিল অথচ সিজেকেএস আয়োজিত কোন পর্যায়ে ক্রিকেট লীগে অংশগ্রহন করেনি বা নিবন্ধিত হয়নি এ ধরনের ২ জন খেলোয়াড়কে দলভুক্ত করতে হবে। অর্থাৎ বর্নিত ক্যাটাগরী মোতাবেক সর্বমোট ১৮ জন খেলোয়াড অংশগ্রহণকারী দল সমূহ দলভুক্ত করতে পারবে।