'বহুমাত্রিক বাংলাদেশের' প্রত্যয়ে বইমেলা শুরু বৃহস্পতিবার

'বহুমাত্রিক বাংলাদেশের' প্রত্যয়ে বইমেলা শুরু বৃহস্পতিবার
'বহুমাত্রিক বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এদিন দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার সবশেষ প্রস্তুতি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা। বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়া, উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন। এবার মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবারের বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৫৪৯টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি। মোট ইউনিট ১ হাজার ১৮টি। মেলা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মেলায় কমেছে অংশগ্র…