ভালোবাসা দিবসে কি বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ ও ম্রুণাল ঠাকুর?

দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে নতুন গুঞ্জন। ভালোবাসা দিবসেই কি ঘনিষ্ঠ আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন এই দুই অভিনেতা?
ভালোবাসা দিবসে কি বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ ও ম্রুণাল ঠাকুর?
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও হিন্দি সিনেমার অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে সেই গুঞ্জন এবার আরও এক ধাপ এগিয়ে বিয়ের আলোচনায় রূপ নিয়েছে। শোনা যাচ্ছে, আগামী ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই দুই তারকা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শুরু থেকেই ধানুশ ও ম্রুণালের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে। সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’ দাবি করেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজনে আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে পারেন তারা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ধানুশ কিংবা ম্রুণাল—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। গত বছর ম্রুণাল অভিনীত ‘সন অব সরদার ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতি থেকেই মূলত তাদের সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত হয়। সে সময় ম্রুণাল জানান, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং ধানুশ সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা অজয় দেবগনের আমন্ত্রণে। তবে এরপর একাধিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। এমনকি ধানুশের সিনেমা ‘তেরে ইশক মে’-তে যুক্ত না থাকা সত্ত্বেও সেই সিনেমার র‍্যাপআপ পার্টিতে …