আচরণবিধি লঙ্ঘনে শোকজ হলে আগে তারেক রহমানকে করা উচিত: এনসিপি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। এনসিপির নেতারা বলেছেন, যদি আচরণবিধি ভঙ্গের দায়ে কাউকে শোকজ করতে হয়, তবে সবার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া উচিত ছিল। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপির নেতারা। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, একই ধরনের কর্মকাণ্ডে এক পক্ষকে ছাড় দিয়ে অন্য পক্ষকে শোকজ করা হচ্ছে, যা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তার ছবি ও পোস্টারে শহর ছেয়ে গেছে। বিশেষ করে গুলশানসহ তার নির্বাচনি এলাকায় বিপুল পরিমাণ পোস্টার দেখা গেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এনসিপির গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে ছবি ব্যবহারের অভিযোগে দল…