গুম–খুনের শিকার পরিবারের আর্তনাদে আবেগাপ্লুত তারেক রহমান, কান্নায় ভেঙে পড়লেন
গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর হৃদয়বিদারক বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গুম–খুনের শিকার পরিবারের আর্তনাদে আবেগাপ্লুত তারেক রহমান, কান্নায় ভেঙে পড়লেন
আওয়ামী লীগের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের পরিবার সদস্যদের কান্না ও আর্তনাদে ভারি হয়ে ওঠে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। হৃদয়বিদারক এসব বক্তব্য শুনে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবার সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দৃশ্যের অবতারণা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে নিখোঁজ হওয়া বংশাল থানা ছাত্রদলের নেতা পারভেজ হোসেনের কন্যা আদিবা ইসলাম হৃদি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবা আর আসে না। ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় পার হয়ে গেল, তবু বাবাকে ফিরে পাইনি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বাবার হাত ধরে স্কুলে যাব—সেই স্বপ্ন আজও অপূর্ণ।” এই বক্তব্যের সময় পুরো হলরুমে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মঞ্চে বসে থাকা তারেক রহমানও নিজেকে ধরে রাখতে পারেননি। টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় তাকে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাফা নামের এক কিশোরী, যার বাবা মো. সোহে…