রাজনীতিতে ভিন্নমত থাকাই স্বাভাবিক, তবে সেই ভিন্নমত যেন বিভাজন বা সংঘাতের রূপ না নেয়—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন,
মতভেদ নয়, আলোচনার পথে ঐক্যের আহ্বান তারেক রহমানের
রাজনীতিতে ভিন্নমত থাকাই স্বাভাবিক, তবে সেই ভিন্নমত যেন বিভাজন বা সংঘাতের রূপ না নেয়—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকবে, কিন্তু তা যেন কখনোই মতবিভেদে রূপ না নেয়। বরং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। শনিবার (১০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দেন। তারেক রহমান বলেন, বিগত শাসনামলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা দেশের মানুষ জানে। তার ভাষায়, “আমার মায়ের সঙ্গে কী হয়েছে, সম্পাদকদের সঙ্গে কী হয়েছে—সবকিছুই আমাদের জানা।” এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই দেশকে আবার ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়া যাবে না। হিংসা ও প্রতিহিংসার রাজনীতি যে কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা মানুষ প্রত্যক্ষ করেছে। তাই রাজনৈতিক মতানৈক্য থাকলেও সহিংসতা বা প্রতিশোধ…