জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ সাংসদ আবু সুফিয়ানের

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ সাংসদ আবু সুফিয়ানের
চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করতে হলে চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ হাসপাতালের সার্বিক উন্নয়নে সরকারি ভাবে সহযোগিতা করা হবে। আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগে ডায়ালাইসিস সেবা স্থাপনের সম্ভাব্যতা যাচাই পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশসহ কিডনি রোগীদের চিকিৎসাসহ আইসিইউতে ডায়ালাইসি সেন্টার স্থাপনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (এনেস্থেসিওলজি) ডা. মৌমিতা দাশের সঞ্চালনা…